,

ওসমান হাদীকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা আব্বাস ও রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদীকে দেখতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন।

দলের পক্ষ থেকে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, হাদিকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদীর ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক ও প্রকাশক : মাসুম আহম্মেদ

সম্পাদকীয় কার্যালয়: সাপ্তাহিক শিকড় সন্ধানে, পশ্চিম মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস, ফকিরের পুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ।
মুঠোফোন : ০১৯৫০-৫৫০৫৮৫, ০১৭৬৬৬১১০৪৪,
ই-মেইল : editorshikornews@gmail.com
web: www.shikorsandhane.com