,

তেজগাঁওয়ে চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

শিকড় সন্ধানে ডেস্ক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তার বিটিসিএল অফিসের ভিতরে চোর সন্দেহে আনসার সদস্যদের পিটুনিতে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরির উদ্দেশ্যে বিটিসিএল অফিসে ঢুকেছিলেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল জানান, আজ (মঙ্গলবার) সকালে তিনজন চুরির উদ্দেশ্যে আমাদের অফিসে ঢুকে পড়েন। পরে আনসার সদস্যরা টের পেলে দুইজন দেওয়াল টপকে পালিয়ে গেলেও একজন পালাতে ব্যর্থ হন। আমাদের অফিসের আনসার সদস্যদের হাতে একজন আটক হন। পরে বেধড়ক পিটুনিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র সহযোগী প্রতিষ্ঠান

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.