, ।
।

গাজীপুরে সড়ক ছাড়লেন শ্রমিকরা, ৭ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক

শিকড় সন্ধানে ডেস্ক

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে সড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকরা। পরে রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। 

এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, মৌচাক ও নগরীর কোনাবাড়ী এলাকায় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সড়কে আগুন জালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া ব্যাংক, দোকানপাট ভাঙচুর, পুলিশবক্সে আগুন, গাড়িতে আগুন দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়ে ৭ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। 

শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন আরো জানান, আন্দোলনের মুখে কালিয়াকৈর থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কের পাশে থাকা অর্ধশতাধিক কারখানা সাময়িক বন্ধ রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বিভিন্ন স্থানে আমাদের পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। 

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.