
ঐতিহ্য, আস্থা আর সৌন্দর্যের ২৭ বছর পেরিয়ে বিলাস বিউটি পার্লার উদযাপন করলো তার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ এই পথচলায় অসংখ্য নারীর আস্থার ঠিকানা হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।
এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতনামা বিউটি এক্সপার্ট ও সফল উদ্যোক্তারা। অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের অতিথি নাতাশা মেকআপ আর্টিস্ট অ্যান্ড দ্য ইলান ক্যুচার এর ওনার নাতাশা আক্তার নেহা বলেন, “বিলাস মানেই ভালোবাসা। ২৭ বছর একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা মুখের কথা না। শিরিন আপু আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তিনি শুধু একজন বিউটিশিয়ান না, তিনি একজন লিডার। আজকের এই দিনে আমি উনাকে মন থেকে শুভেচ্ছা জানাই।”
ইতি অ্যাঞ্জেলস মেকওভার এর ওনার নাসিমা আক্তার ইতি বলেন, “আমি যখন এই ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, শিরিন আপু আমাকে অনেক সাহস দিয়েছেন। বিলাসের এই ২৭ বছর আমাদের সবার গর্ব। আমি চাই বিলাস ৫০ বছর, ১০০ বছর এভাবে এগিয়ে যাক।”
লিওনা রহমান লিয়ান। ওনার, মেকআপ রুম বাই লিওনা রহমান লিয়ান। তিনি বলেন, “বিলাস বিউটি পার্লার থেকে আমরা অনেক কিছু শিখেছি। কীভাবে ক্লায়েন্টকে সম্মান দিতে হয়, কীভাবে কোয়ালিটি ধরে রাখতে হয়- এটা শিরিন আপুর কাছ থেকে শেখা। আজকের এই আয়োজন সত্যিই অসাধারণ হয়েছে।”
রিনা হোসেন। ওনার, অ্যাঞ্জেল গার্ল বিউটি স্পা । তিনি বলেন, “শিরিন আপু সবসময় বলেন, সৌন্দর্য মানে আত্মবিশ্বাস। এই কথাটা আমি আমার জীবনে ধারণ করি। বিলাসের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো।”
টিউলিপ রহমান ফাহমিনা বলেন, “আজকে এখানে এসে খুব ভালো লাগছে। সব প্রিয় মানুষগুলো একসাথে। বিলাস পরিবারের অংশ হতে পেরে আমি আনন্দিত। শিরিন আন্টির জন্য অনেক শুভকামনা।”
এ সময় বিলাস বিউটি পার্লারের কর্ণধার শিরিন সুলতানা তার বক্তব্যে বলেন, “২৭ বছর আগে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে বিলাসের যাত্রা শুরু হয়েছিল। আজ আপনাদের ভালোবাসায় বিলাস একটা পরিবারে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথে যারা পাশে ছিলেন, আমার ক্লায়েন্ট, আমার স্টাফ, আমার শুভাকাঙ্ক্ষী সবার প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, আমি সবসময় বিশ্বাস করি, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হলো আত্মবিশ্বাস। একজন নারী যখন নিজেকে সুন্দর মনে করে, তখন সে পুরো পৃথিবী জয় করতে পারে। বিলাস সেই আত্মবিশ্বাস তৈরি করার জন্যই কাজ করে যাচ্ছে। আজ যারা অতিথি হিসেবে এসেছেন, তারা সবাই আমার নিজের মানুষ। তাদের উপস্থিতি আজকের দিনটাকে আরও বিশেষ করে তুলেছে। ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে বিলাস আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে আরও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শিরিন সুলতানা।
এসএস/সাবা







