, ।
।
সংসদে হাসনাতের অভিযোগ

এমপির ছেলে, স্ত্রী, ভাগনেদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে

শিকড় সন্ধানে ডেস্ক

জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না সে বিষয়ে প্রশ্ন রেখেছেন।

আজ বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের মহোৎসব হয়েছে। যেখানে সংরক্ষিত আসনের এমপিরাও কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন। ১৫টা ইউনিয়নের হয়তো ৩০টায় এরকম হয়েছে। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদের বিরোধী দলের আসনে দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির নেতা ও বর্তমান রাষ্ট্রপতি এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু এই জিনিসটাই আজকে বিএনপি সরকার করেছে, যেটার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই। এটা একটা অসাংবিধানিক কাজ।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.