, ।
।

নিপা আহমেদ সারাহ এর একক ভাওয়াইয়া সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

শিকড় সন্ধানে ডেস্ক

গত ১৬ অক্টোবর বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রাম এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো উদীয়মান লোক সংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ এর একক ভাওয়াইয়া সংগীত সন্ধ্যা।

সন্ধ্যা ৬টায় কবি, গীতিকার ও উপস্থাপক এ, কে, এম দিদার উদ্দিন সেলিম এর আনুষ্ঠানিক উদ্বোধন এর মধ্য দিয়ে শুরু হয় জমকালো এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সাবেক অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ মোহন্ত । বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা এবং বিশিষ্ট লোক গবেষক ও সাংবাদিক সাইফুল ইসলাম ।
বাংলাদেশ এর ভাওয়াইয়া সংগীতের ভাস্কর ভূপতি ভূষণ বর্মাকে বিশেষ সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শুরু হয় ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা আজিজুল হাকিম, নাট্য নির্দেশক জিনাত হাকিম, বিশিষ্ট লোক সংগীত শিল্পী আবু বকর সিদ্দিক, দিলদার হোসেন মোক্তার, আমজাদ হোসেন, মেজবা উদ্দিনসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাণবন্ত এ ভাওয়াইয়া একক সংগীত সন্ধ্যায় নিপা আহমেদ সারাহ একে একে পঁচিশটি জনপ্রিয় ভাওয়াইয়া সংগীত পরিবেশন করেন । ফরিদপুর এর মেয়ে নিপার পরিবেশনায় উপস্থিত দর্শক শ্রোতা অনেক প্রসংশা করেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক অনীক রহমান বুলবুল এবং ওবায়দুর রহমান বাদল । সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, ঢাকাস্থ উত্তরা পাবনা সোসাইটির সভাপতি মহিউল ইসলাম শামসুল ।
এসএস/সেলিম

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.