,

লিভারপুলে নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে ‘খুবই হতাশ’ আর্জেন্টাইন তারকা

শিকড় সন্ধানে ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে লিভারপুল। কিন্তু ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে বেশ হতাশ ক্লাবটির আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার অবস্থায় লিভারপুল নেই বলে তিনি নিজেই জানিয়েছেন। এই পরিস্থিতি নিয়ে ‘খুবই হতাশ’ বললেও এখনই আশা ছাড়ছেন না এই মিডফিল্ডার।
২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা ম্যাক অ্যালিস্টার বলেছেন, এবারের গ্রীষ্মে ক্লাব ছাড়ার সুযোগ ছিল তার সামনে। তবে সতীর্থ মিডফিল্ডার ডমিনিক সোবোজলাই ও রায়ান গ্রাভেনবার্খের মতো নতুন চুক্তি পাওয়ার যোগ্যতা প্রমাণ করার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি, ‘ক্লাব জানিয়েছে, তারা আমাকে নতুন চুক্তি দেওয়ার অবস্থায় নেই। অবশ্যই এতে আমি খুব, খুব হতাশ হয়েছি। কারণ সবাই দেখতে পারে, প্রতিদিন অনুশীলন ও ম্যাচে আমি এই ক্লাবের জন্য নিজের শতভাগ দিই।’
অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে আগামীকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের প্রথম ম্যাচের আগে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘ডমিনিক ও রায়ান নতুন চুক্তি করেছে, এতে আমি খুব খুশি, কারণ তারা এর যোগ্য। কিন্তু একই সময়ে আমার চুক্তি নবায়ন না হওয়ায় কিছুটা খারাপও লাগছে। অবশ্য এখনও সময় আছে। সমর্থকদের চিন্তার কিছু নেই। আমি এখানে যতদিন থাকব, শেষ দিন পর্যন্ত নিজের শতভাগ দিয়ে যাব।’

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র সহযোগী প্রতিষ্ঠান

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.
Exit mobile version