,

মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো তরুণের

নিউজ ডেস্ক

রাজধানীর মহাখালীর পাগলার পোল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. ইমরান নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. ইমরান (১৮) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। তিনি মহাখালীতে থাকতেন।

ইমরানকে হাসপাতালে নিয়ে আসা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হাজিরন সোম বলেন, ‘মহাখালী পাগলার পোল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. ইমরান গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক ও প্রকাশক : মাসুম আহম্মেদ

সম্পাদকীয় কার্যালয়: সাপ্তাহিক শিকড় সন্ধানে, পশ্চিম মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২ থেকে প্রকাশিত এবং তুহিন প্রেস, ফকিরের পুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ।
মুঠোফোন : ০১৯৫০-৫৫০৫৮৫, ০১৭৬৬৬১১০৪৪,
ই-মেইল : editorshikornews@gmail.com
web: www.shikorsandhane.com