, ।
।
সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠক

গোপালগঞ্জে পুলিশ মহাপরিদর্শকের কঠোর বার্তা

শিকড় সন্ধানে ডেস্ক

শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির। 

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় নিজ গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বার্তা দেন।

আইজিপি বলেন, ‘যারা শান্তি নষ্ট করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে; তাদের সংখ্যা বেশি নয়। আপনারা দেখেছেন এর আগেও আন্দোলন হয়েছে, পরে তাদের পরিণতি কী হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশপ্রধান বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’

দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের উদ্দেশে আইজিপি বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি… পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার গোপালগঞ্জে উচ্চপর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইজিপি মো. আলী হোসেন ফকিরের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহম্মেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে এই শীর্ষ কর্মকর্তারা গোপালগঞ্জ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। পরবর্তী সময়ে বিকাল ৩টার দিকে তারা স্থানীয় সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিকাল ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.