, ।
।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়

ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করল ইরানি দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন রাজনীতিতে ক্ষমতার বড় রদবদল ঘটিয়ে কংগ্রেসের দুই কক্ষেই ঐতিহাসিক জয় পেয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে হারিয়ে সিনেটের পাশাপাশি প্রতিনিধি পরিষদেরও একক নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে তারা।

এ নিয়ে ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলে নিয়ে একটি বড় ময়লার পাত্রে ফেলে দিচ্ছেন। পাত্রটির গায়ে লেখা রয়েছে ‘বিপজ্জনক বর্জ্য’।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় ভিডিওটি প্রকাশ করে দূতাবাস। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে  ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। সঙ্গে একটি হাসিমুখের ইমোজিও যুক্ত করা হয়েছে।

কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সাফল্যের পর ইরানি দূতাবাসের পক্ষ থেকে এ পোস্ট দেওয়া হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.