, ।
।
ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে : জয়সওয়াল

শিকড় সন্ধানে ডেস্ক

ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও এটি স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেছেন, দুই দেশের সুবিধাজনক সময়ে এ সংলাপটি হবে।

এছাড়া ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় বলেও জানান তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বৈঠকও হয়েছে। যারমধ্যে আছে বাণিজ্য, রেলওয়ে, পানি সম্পদসহ অন্যান্য বিষয়। বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ— যেখানে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে— এটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয় নিয়ে অথবা দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা করতে বিদ্যমান কাঠামো এবং কারিগরি দিক দিয়ে প্রস্তুত আছে। তো, কনস্যুলার সংলাপটি সুবিধাজনক সময়ে হবে।”

এছাড়া তাকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে এবং বিবিসি বাংলায় তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে দুজন সাংবাদিক প্রশ্ন করেন। এ নিয়ে জওসওয়াল বলেন, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না এবং এ নিয়ে তার বলার কিছুও নেই।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.