,

শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২১ শিক্ষক-কর্মচারীকে তলব

শিকড় সন্ধানে ডেস্ক

ঢাকা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির শুনানিতে ২১ শিক্ষক-কর্মচারীকে তলব করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় তালিকাভুক্ত বাদী, বিবাদী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে শুনানি কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র সহযোগী প্রতিষ্ঠান

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.
Exit mobile version