, ।
।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত

শিকড় সন্ধানে ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনাত নিহত কারও নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, আমরা এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে ৩ জন মারা গেছেন। আমরা সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.