, ।
।

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৫

শিকড় সন্ধানে ডেস্ক

নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ। দগ্ধরা হলেন- জামাল (৩৮), টিপু (৪৫), ফয়সাল (২৫), রুবেল (৩৫) ও শাজাহান (৩০)। তারা সকলে ওই কারখানারই শ্রমিক।

তিনি আরও জানান, আজ রাতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৫ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, রুবেলের ৮ শতাংশ এবং শাজাহানের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় টিপু ও জামালকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.