, ।
।
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

শিকড় সন্ধানে ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার ৫০০ থেকে দুই হাজার জনের নামে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী সংবাদকর্মীদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেন। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেছেন।

‎পুলিশ জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর চালান। সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ ও পথচারীরা। এ ঘটনায় করা মামলায় দুই হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া সদর থানায় উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে অন্য আরেকটি মামলায় ৪৫৩ জনকে আসামি করেন। এর মধ্য ১৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩০০ জন আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.