ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এই কর্মসূচির ফলে মেট্রোরেলের সব যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার শঙ্কা দেখা দিয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একইসঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে। প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর দীর্ঘ এক যুগ অতিবাহিত হলেও প্রতিষ্ঠানের ৯০০-এর বেশি কর্মকর্তা-কর্মচারীর স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা এখনও প্রণীত হয়নি। এর ফলে ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট ভাতা-ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন…
Author: নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং নীলদলের পরিচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে দ্রুত এলাকা ত্যাগ করেন। ঘটনাটি ঘটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে। দিনের শুরুতে আ ক ম জামাল উদ্দীন ও নীলদল ঘনিষ্ঠ আরেক শিক্ষিকা অধ্যাপক জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষদ ভবনের সামনে জমায়েত হতে থাকেন। দুপুর একটার দিকে ভবন থেকে বের হওয়ার মুহূর্তে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীদের একদল তাদের দিকে তেড়ে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আ ক ম জামাল দ্রুত দৌড়ে নিচতলায় নেমে রাস্তায়…
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের প্রধান হাসপাতালে ক্ষমতাসীন জান্তার বিমান হামলায় রোগীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে একটি বিদ্রোহী গোষ্ঠী, এক সহায়তাকর্মী ও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। ওই বিমান হামলায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলেও তারা দাবি করেছে। রাখাইনের ম্রাউক-উ’তে বুধবার রাতের দিকে একটি সামরিক বিমান থেকে বোমা ফেলা হয় বলে জানান আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা। উপকূলীয় রাজ্যটির নিয়ন্ত্রণ নিয়ে তাদের সঙ্গে রাজ্যটির অনেক এলাকাতেই মিয়ানমারের জান্তার লড়াই চলছে। “ম্রাউক-উ জেনারেল হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা বেশি হয়েছে, কারণ বোমার আঘাত সরাসরি হাসপাতালটিতেই লেগেছে,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন খাইন থু খা। এ প্রসঙ্গে জানতে…
কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাজ্যের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০২১ সালে নির্বাচিত হন তিনি। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ায় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে তৃণমূল। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই আদালতের রায়ের ভিত্তিতে তিনি ঘোষণা বাস্তবায়ন করেন। হুমায়ুন অভিযোগ করেন, তাকে বাবরি মসজিদ নির্মাণের কাজে বাধা দেওয়া হয়েছে। পুলিশ দিয়ে ভয়-ভীতি দেখানো হয়েছে এবং অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আজ যাতে এ ভিত্তিপ্রস্তর না হয়, সেই উদ্দেশ্যে পথে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশনার পরে…




