১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির আঁচড়ে দ্রোহ’ শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল শনিবার দিবাগত রাতে হলের সড়কের মেঝেতে এই ঘৃণাসূচক প্রতিকৃতিগুলো এঁকেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভাষ্য, নিরাপত্তার দোহায় দিয়ে ছবিগুলো মুছে দিয়েছে হল প্রশাসন। তবে হল প্রশাসন বলছে, শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়েছে। গতকাল শনিবার রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবন সংলগ্ন সড়ক এ ছবিগুলো আঁকা হয়, যা…
Author: নিউজ ডেস্ক
নটরডেম কলেজের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে নটরডেমিয়ান ৯৯-এর উদ্যোগে পরিচালিত বৃত্তি প্রদান কার্যক্রম এবার সফলভাবে চতুর্থ বছরে পদার্পণ করেছে। ২০১৯ সাল থেকে নটরডেমিয়ান ৯৯ ধারাবাহিকভাবে শিক্ষা, সমাজ ও মানবিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে—তারই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয় এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। এ বছর বিজ্ঞান, মানবিক (আর্টস) ও বাণিজ্য—এই তিনটি শাখা থেকে নির্বাচিত তিনজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। নটরডেম কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নটরডেমিয়ান ৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। বক্তব্যে অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষক ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এই তালা দেওয়ায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যে উদ্বেগ প্রকাশ করেছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাকসু। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ২টায় জাকসু ভবনে এ সংবাদ সম্মেলন করেন জাকসুর নেতারা। সংবাদ সম্মেলনে জাকসু নেতারা অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্ট মাস থেকেই জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বিচার দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনকে বারবার দাবি জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে বিচার সম্পন্ন হয়নি। জাকসুর সহ–সভাপতি…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর যে পোস্ট দিয়েছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, সেটিতে শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন ডাকসু ভিপি। সাদিক কায়েম লেখেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটো কার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি। ‘আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে।…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এ হুমকি দেন তিনি। তার পোস্টের সঙ্গে সম্মতি জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও। পোস্টে হুমকি দিয়ে আসাদুল্লা-হিল-গালিব লেখেন, ‘দয়া করে আমার ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ। সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ছোটভাই প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে…
এমবিবিএস ও বিডিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রবিবার দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’ ফল আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘গতবারও এভাবে হয়নি, এবারও না। যার যার ফল চলে যাবে। রেজাল্টের ওপর একটি সামারি দেওয়া হবে।অনলাইনে যেভাবে ফলাফল দেখা যাবে— স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এর ঐতিহাসিক ঘটনাগুলো পরস্পরবিরোধী নয় বরং এগুলো বাংলাদেশের জাতীয় সত্তা ও ইতিহাস নির্মাণ করেছে। এসব ঘটনাকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টির যে রাজনৈতিক অপচেষ্টা চলছে, সে ব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শহীদ গিয়াস উদ্দিন আহমদের ছোট বোন অধ্যাপক সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু,…
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালু করা হবে। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটি আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তাজাহাঙ্গীর আলম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই…
যুক্তরাজ্য সরকারের ‘চরম ও গোপনীয়’ নাগরিকত্ব বাতিল করার ক্ষমতার কারণে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন দেশটির প্রায় এক কোটি মুসলিম। যাদের বেশির ভাগই আবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। এই ক্ষমতা তাদের জাতীয়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে ফেলেছে বলে এক নতুন প্রতিবেদনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাগরিক অধিকার নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান রানীমীড ট্রাস্ট এবং আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠন রিপ্রিভ প্রকাশিত গবেষণা জানাচ্ছে, যুক্তরাজ্যের প্রায় ৯০ লাখ—যা দেশটির জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ–স্বরাষ্ট্রমন্ত্রীর আওতাধীন এই ক্ষমতার কারণে তাদের নাগরিকত্ব খোয়াতে পারেন। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এই ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সঙ্গে যুক্ত নাগরিকদের ওপর ‘অসমভাবে প্রভাব ফেলছে ও তাদের বিপন্ন…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী সোমবার (১৫ ডিসেম্বর) জার্মানির বার্লিনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির। রাশিয়ার সঙ্গে কিয়েভের যুদ্ধের অবসান ঘটাতে একটি পরিকল্পনার জন্য ওয়াশিংটন চাপ বাড়ানোর মধ্যেই এ বৈঠক হচ্ছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের তথ্য সঠিক। বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জার্মান সরকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে যে,…










