Author: নিউজ ডেস্ক

দীর্ঘদিন ধরে একই ইমেইল ঠিকানা ব্যবহার করলে ইনবক্সে অগণিত মেইল জমা হওয়া স্বাভাবিক। আর একসময় তা এমন অবস্থায় পৌঁছায় যে প্রয়োজনীয় ইমেইল খুঁজে পাওয়া দায় হয়ে পড়ে। তবে চিন্তার কিছু নেই, জিমেইলের কিছু সহজ ফিচার কাজে লাগিয়ে খুব দ্রুত ইনবক্স গোছানো সম্ভব। নিচে এমন তিনটি ক্লাসিক প্রোডাক্টিভিটি ট্রিক তুলে ধরা হলো, যা আপনাকে মেইল ম্যানেজমেন্টে আরও কার্যকর হতে সাহায্য করবে। ১. ইমেইল ঠিকানায় ডট (.) যোগ করে আলাদা ফিল্টার তৈরি করুন জিমেইলে ইমেইল ঠিকানার ভেতরে ডট যোগ করলে ঠিকানাটি বদলায় না। অর্থাৎ johnsmith@gmail.com, john.smith@gmail.com বা j.o.h.n.smith@gmail.com—সব ঠিকানাই একই ইনবক্সে পৌঁছাবে। এই সুবিধাটি কাজে লাগিয়ে আপনি আলাদা ক্যাটাগরি তৈরি করতে পারেন।…

Read More

­ইন্টারনেটে গতি পেতে চান সবাই, যে কারণে ফাইভজি হ্যান্ডসেট কিনতে পিছপা হন না অনেকেই। প্যাকেজে ডেটাও কেনেন বেশি টাকা দিয়ে। কিন্তু এরপরও ধীরগতির ইন্টারনেট স্পিডের অভিযোগ তোলেন অনেকে।অবশ্যই ধীরগতির ইন্টারনেট বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ ইন্টারনেটের গতি কম থাকলে ডকুমেন্টে কাজ, বিনোদন বা গেম কোনো কিছুই দ্রুত করা যায় না। কিছু কৌশল মেনে চললে স্লো ইন্টারনেট গতিকেদ্রুত করা যেতে পারে।ধীরগতির ইন্টারনেটের অন্যতম কারণ ভুল নেটওয়ার্ক মোড নির্বাচন করা। অবশ্যই দ্রুত ইন্টারনেট স্পিড পেতে সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করা জরুরি।স্মার্টফোনের সেটিংস থেকে ডিভাইস নেটওয়ার্ক অপশনে গিয়ে সিমকার্ড বেছে নিতে হবে।ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করা সত্ত্বেও স্লো ইন্টারনেট স্পিড পেলে এখান থেকে এলটিই,…

Read More

বহির্বিশ্বে পুরোনো ও সুপরিচিত স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা টিসিএল গ্লোবাল বাংলাদেশে তাদের নিজস্ব কার্যক্রম ঘোষণা করেছে। দেশের প্রযুক্তি খাতে বিপণন প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ টিসিএলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এ ব্র্যান্ডের বিপণন ও বিতরণে স্থানীয় দায়িত্ব পেয়েছে। এ ছাড়া ব্র্যান্ডটি এখন থেকে বাংলাদেশে ব্যবসা সম্ভাবনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনাও স্থানীয় উৎপাদন সক্ষমতার মানোন্নয়নে কাজ করবে। জানা গেছে, বাংলাদেশে স্থানীয়ভাবে স্মার্ট ঘরানার টিভি, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ছাড়াও কয়েকটি স্মার্ট গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে। সর্বাধুনিক প্রযুক্তি, বৈশ্বিক মান ও সুলভ মূল্যের মিশেলে দেশি ভোক্তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। টিসিএল ব্র্যান্ডের রিজিওনাল সেলস ডিরেক্টর মিস ক্যারল বলেন, বাংলাদেশে আমরা…

Read More

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তখনই ওসমান বিন হাদীকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ওসমান বিন হাদী এবং তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে দুইজন এসে ওসমান…

Read More

বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে আসমুদ্র হিমাচল মুগ্ধ করে রেখেছেন রুপালি পর্দায়। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তার। সম্প্রতি ওটিটির পর্দায় পরিচালক হিসেবে ছেলে আরিয়ান খান আত্মপ্রকাশ করেছেন।  মেয়ে সুহানাও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া রয়েছে আরেক পুত্র আব্রাম খান। এই পাঁচজনের সুখী পরিবার। তবু রাতে ঘুম হয় না কিং খানের। মাত্র চার ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না তিনি। এবার তার জীবনে কোন বদল আনলেন শাহরুখ খান? সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান জানান, চার ঘণ্টার বদলে দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন তিনি। কারণ তার কাঁধে একটা অস্ত্রোপচার হয়েছে। যাতে দ্রুত…

Read More

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরই সঙ্গে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি এখনো স্বর্ণসম মুহূর্তে আছেন। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। একই মঞ্চে আরো সম্মাননা পেয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি। তাকে দেওয়া হয়েছে ওমর শরিফ অ্যাওয়ার্ড। পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল আলিয়া বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরো শক্তিশালী নারীর গল্প বলতে চাই। ফেস্টিভ্যালটি আলিয়ার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করে। সেখানে তুলে ধরা হয় তার অভিনয় যাত্রা শুরু…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে যুবদল ও কৃষক দলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। আমি এক বছর আগে বলেছিলাম, নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, একচুয়ালি (প্রকৃতপক্ষে) নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন।…

Read More

একই দিনে হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ দুটি নির্বাচনের তফশিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরআগে, বুধবার বিকালে সিইসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, তফশিল ঘোষণার পর আচরণবিধিসহ অন্যান্য আইন ও বিধিমালা প্রয়োগ শুরু করবে ইসি। তফশিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো জোটবদ্ধভাবে ভোটে অংশ নিলেও নিজেদের পৃথক দলীয় প্রতীকে নির্বাচন করার বিধানের বৈধতা নিয়ে দায়ের করা রুল খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচনী জোট গঠনের পরও প্রতিটি দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে। অতীতে নির্বাচনী জোটে সাধারণত নেতৃত্বপ্রাপ্ত দলের প্রতীকের মাধ্যমে ছোট দলগুলো ভোটে অংশ নিত, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি আরো জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন…

Read More