, ।
।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন গাছ লাগিয়ে গ্রামের চিত্র বদলে দেওয়া ইমাম

শিকড় সন্ধানে ডেস্ক

আগামী প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস ও আল্লাহকে রাজিখুশি করতে সদকায়ে জারিয়া হিসেবে ৩৪ বছর ধরে নিজ উদ্যোগে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি স্থাপনের মধ্যদিয়ে সরকারি রাস্তার পাশে নানা ধরনের গাছের চারা লাগিয়ে আলোচনায় আসা ভোলার সেই মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুলের (৬০) ব্যতিক্রমী এই কর্মকাণ্ডের খবর পৌঁছে গেছে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর ‘৩৪ বছর ধরে নিজ উদ্যোগে গাছ লাগিয়ে গ্রামের চিত্র বদলে দিলেন ইমাম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ঢাকা পোস্টে। অন্যান্য গণমাধ্যমেও তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রেজাউল কিবরিয়া বাবুল বলেন, সচিবালয়ে প্রায় ১ ঘণ্টার মতো আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সব জেনেছেন এবং জেনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। পরে তিনি ধন্যবাদ জানান। এছাড়া সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে। তিনি স্থানীয় জনতা বাজার-সংলগ্ন কালাপানিয়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম, এই মসজিদেই দুই যুগ ধরে ইমামতি করছেন তিনি। সেখানকার সম্ভ্রান্ত মাস্টার তোফায়েল আহমেদ সেক্রেটারির আট ছেলে-মেয়ের মধ্যে তিনি চার নম্বর। তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে। 

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.