, ।
।

১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী ২০ হাজার ছাড়াল

শিকড় সন্ধানে ডেস্ক

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এর ফলে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী। বুধবার (২১ অক্টোবর বিকেলে এ তথ্য জানান বেবিচকের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ছিল ৬১টি। এর মধ্যে বিমানের ২২টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

এছাড়াও ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি।

তিনি আরও জানান, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.