
রাজধানীর ডেমরায় কাগজের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মোহাম্মদ রাকিব।
তিনি জানান, ডেমরা এলাকায় রাত দশটা ৪৮ মিনিটের দিকে একটি পেপার কারখানায় আগুন লাগার খবর পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত ১২ টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোন হতাহতের খবর জানা যায়নি।
এসএস/রফিক









