, ।
।
বিশ্বে শীর্ষে বাংলাদেশ

দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি

নিজস্ব প্রতিবেদক

পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা।

নতুন এই ১২টি কারখানার স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে এখন এ ধরনের সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেশি।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড সনদ অর্জন করেছে। সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।

লিড সনদের স্তর অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ১৩৪টি। এ ছাড়া গোল্ড সনদপ্রাপ্ত ১৪৮টি, সিলভার সনদপ্রাপ্ত ১৬টি এবং সার্টিফাইড শ্রেণির কারখানা রয়েছে ৪টি। অর্থাৎ, মোট ৩০২টি কারখানা ইউএসজিবিসির লিড সনদ অর্জন করেছে।নতুন এই ১২টি কারখানার স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে এখন এ ধরনের সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেশি।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড সনদ অর্জন করেছে। সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।

লিড সনদের স্তর অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ১৩৪টি। এ ছাড়া গোল্ড সনদপ্রাপ্ত ১৪৮টি, সিলভার সনদপ্রাপ্ত ১৬টি এবং সার্টিফাইড শ্রেণির কারখানা রয়েছে ৪টি। অর্থাৎ, মোট ৩০২টি কারখানা ইউএসজিবিসির লিড সনদ অর্জন করেছে।

শুধু সংখ্যার দিক থেকেই নয়, সর্বোচ্চ মানের পরিবেশবান্ধব কারখানার তালিকাতেও বাংলাদেশের উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

নতুন প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট, গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট পেয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো এলাকার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড—প্রতিটি কারখানা ৮২ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।

নতুন গোল্ড সনদপ্রাপ্ত তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। প্রতিষ্ঠান তিনটি যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট অর্জন করেছে।

লিড সনদ মূলত ভবনের পরিবেশগত কার্যকারিতা ও টেকসই নির্মাণব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়। নতুন ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা মূল্যায়নপদ্ধতি রয়েছে। নতুন ১২টি কারখানার মধ্যে কয়েকটি নতুন ভবন নির্মাণসংক্রান্ত (বিডি+সি) এবং বাকিগুলো বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত (ও+এম) মানদণ্ডে মূল্যায়িত হয়েছে।

তৈরি পোশাক ও বস্ত্র খাত বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পের পরিবেশগত মান ও টেকসই উৎপাদনব্যবস্থার সক্ষমতা তুলে ধরছে। 

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.