Author: নিউজ ডেস্ক

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে থাকা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করা এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি নির্দেশ থাকায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়। শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না…

Read More

রাজধানীর মহাখালীর পাগলার পোল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. ইমরান নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. ইমরান (১৮) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। তিনি মহাখালীতে থাকতেন। ইমরানকে হাসপাতালে নিয়ে আসা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হাজিরন সোম বলেন, ‘মহাখালী পাগলার পোল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. ইমরান গুরুতর আহত হন। পরে আমরা তাকে…

Read More

জীবিকা নির্বাহের জন্য তিন জুলাই যোদ্ধাকে সিএনজি অটো রিকশা এবং ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। পরে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব শাহরিয়ার পামির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তা করতে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের…

Read More

রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও সংবিধান সংশোধনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান যুক্ত করা হবে। পাশাপাশি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শহীদ মীর মাহফুজুর রহমান…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুরো লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, রাত পৌনে ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। তবে ওই সময় লাউঞ্জের রান্নাঘরের কর্মীরা ১০ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখে আগুন নিয়ন্ত্রণে। এরপর তারা ফেরত চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি…

Read More

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে সাত বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ১৪৩ জন। নিহতদের বড় একটি অংশ কিশোর ও তরুণ। শনিবার (৮ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ২০২১ সালে। ওই বছর ২ হাজার ৭৮টি দুর্ঘটনায় নিহত হন ২ হাজার ২১৪ জন। এরপর ২০২৫ সালে ৩ হাজার ২৯টি দুর্ঘটনায়…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব নিয়োগপত্র হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে নিয়োগপত্র পাওয়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা হলেন- শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী। এছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিনের…

Read More

জুলাই স্মৃতি জাদুঘরের অব্যবস্থাপনা ও প্রস্তুতিহীনভাবে তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি জাদুঘরটির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেন। পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনো রকম স্টাফ না দিয়ে, সিকিউরিটি প্রটোকল রিহার্সাল না করে এইভাবে মিউজিয়ামটা কোন বিবেচনায় খোলা হইলো, এটা আমার কাছে বিস্ময়কর লাগছে। ইয়েস, জুলাই নিয়ে মানুষের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করে। কিন্তু এই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন আছে, অনেক ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে। এভাবে যদি মিউজিয়াম একসেস দেওয়া হয়, তাহলে বহু জিনিস নষ্ট হয়ে…

Read More

বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে এবং প্রবাসী বাংলাদেশীদের নাগালযোগ্য সেবা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে চলতি আগস্টের মধ্যভাগেই এই নতুন সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। নতুন এই প্রবাসী কার্ডের আওতায় রেমিট্যান্স প্রেরকদের জন্য বেশ কিছু বিশেষ সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে। এই কার্ডটি ড্যুয়াল কারেন্সি বা দ্বৈত মুদ্রা সমর্থন করায় প্রবাসীরা দেশ ও বিদেশ—উভয় স্থান থেকেই সহজে অনলাইনে লেনদেন ও কেনাকাটা করতে পারবেন। এ ছাড়া ভ্রমণ ও আবাসন সুবিধা সহজ করতে বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে মূল্যছাড়ের পাশাপাশি বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুযোগ থাকছে। একই সঙ্গে দেশে গড়ে ওঠা বিভিন্ন ‘প্রবাসী সিটি’…

Read More

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। তবে সংবিধানের সীমাবদ্ধতা ও সংসদের বিদ্যমান আসন বিন্যাসের কারণে এই নির্বাচনকে বড় কোনো পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন না বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। তাঁদের মতে, বর্তমান কাঠামোতে রাষ্ট্রপতি নির্বাচন মূলত একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা মাত্র। ক্ষমতার ভারসাম্য ও বিএনপির ভূমিকার সমালোচনা সংবিধানে রাষ্ট্রপতিকে কেবল প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের এখতিয়ার দেওয়া হলেও বাস্তবে প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়ে জাতীয় ঐকমত্যের কথা বলা হলেও, সরকারের পদক্ষেপে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ…

Read More