Author: নিউজ ডেস্ক

উচ্চ সুদে বিনিয়োগে অনাগ্রহী উদ্যোক্তারা। ক্ষুদ্র বিনিয়োগকারীরাও পুঁজি-বাজারে লোকসানের ভয়ে বিনিয়োগ করছেন না। উল্টো মূল্যস্ফীতি ঠেকাতে আমানতে উচ্চসুদ দিচ্ছে ব্যাংকগুলো। সব মিলিয়ে মানুষ বিনিয়োগ না করে নগদ টাকা হাতে ধরে রাখার চেয়ে ব্যাংকে রাখাই নিরাপদ ও লাভজনক মনে করছেন। তারই প্রতিফলন দেখা গেছে সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, মানুষ টাকা হাতে না রেখে ব্যাংকে জমা রাখার প্রবণতা বাড়ছে। এতে বিনিয়োগ স্থবিরতার পাশাপাশি ব্যাংকে অলস টাকার পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে ব্যাংকের বাইরে থাকা নগদ মুদ্রার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের জুন মাসে ব্যাংকের বাইরে মুদ্রার পরিমাণ ছিল দুই লাখ ৯৬ হাজার ৪৫২ কোটি টাকা। তিন…

Read More

চোরের হাত থেকে সম্পদ রক্ষায় তালা ব্যবহারের রীতি অনেক পুরোনো। কিন্তু সেই তালা যদি মারা হয় মাটির হাড়িতে, তাহলে বিষয়টি কেমন হবে? হ্যাঁ আশ্চর্যজনক ঘটনা ঘটেছে শরীয়তপুরের গোসাইহাটে। চোরের হাত থেকে রস রক্ষায় খেজুর গাছের সাথে হাড়িতে তালা ঝুলিয়ে রাখতে হয় এখানকার এক গাছিকে। খোঁজ নিয়ে জানা যায়, গোসাইরহাট পৌরসভার মহিষকান্দি এলাকার হারুন সরদার (৫০) দীর্ঘ ২৮ বছর ধরে শীত মৌসুমে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। চলতি বছর তিনি ২৩০টি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে আসছেন। আর এসব গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রয়োজন হয় মাটির…

Read More

কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। কারণ, এসব ভবনে প্রাকৃতিক হাওয়া-বাতাস প্রবেশের কোনো সুযোগ থাকে না। তবে প্রকৃত পরিবেশবান্ধব ভবনকে অন্যান্যদের চাইতে ছেড়ে দেয়া জায়গা অনুপাতে উপরের দিকে শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে বর্ধিত তলা নির্মাণের জন্য বিশেষ সুবিধা দিতে চায় রাজধানীতে ভবনের নকশা অনুমোদনকারী প্রতিষ্ঠানটি। এজন্য, আন্তর্জাতিক বিধির সাথে সমন্বয় করে দেশের পরিবেশের সাথে খাপ খায় এমন নীতিমালা সহসাই প্রণয়ন করা হবে জানিয়েছে রাজউক। পশ্চিমা বিশ্ব বা শীত প্রধান দেশের মতোই নাতিশীতোষ্ণ বাংলাদেশেও তৈরি হচ্ছে…

Read More

নির্বাচনের বাঁশীতে ফুঁ পড়ার সাথে সাথে বাজতে শুরু করেছে সন্ত্রাসের ডংকা। গত সোমবার রাজধানী ও বরিশালে যুবদলের দুই কর্মী সন্ত্রাসী হামলায় মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক যুবদল নেতাকে রাজধানীর পল্লবী এলাকায় দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১৮ নভেম্বর মঙ্গলবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গড়ে প্রতি মাসে রাজধানীতে প্রায় ২০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘাটে। দেশে উগ্রবাদীদের উত্থান ও রাজনৈতিক অস্থিরতা তৈরির নানামুখী চেষ্টা নিয়ে রাজনৈতিক মহল উদ্বিগ্ন। দেশের এই মূহুর্তের সবচেয়ে বড়…

Read More

“টের পাচ্ছ কি? আগুনের হল্কা। দগ্ধ লাশের গন্ধ? মানুষ পুড়ছে না, পুড়ছে সভ্যতা। এতদিন ধরে গড়ে তোলা, মানবিক দেয়াল ধসে পড়ছে। মানুষ খুব কাঁদছে। মানুষের পাশে মানুষ কই? ” কবিতার এই লাইন গুলো মনে আসল সাম্প্রতিক এক নৃশংস ঘটনা নিয়ে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামের এক গার্মেন্টস কর্মীকে পিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ধর্ম অবমাননা করেছেন। নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন তারা তাকে (নিহত শ্রমিক) এমন কিছু বলতে নিজেরা শোনেননি। কেউ নিজে শুনেছেন বা দেখেছেন (ধর্ম অবমাননার বিষয়ে) এমন…

Read More

বাংলাদেশে উচ্চশিক্ষার পরিসর গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি প্রতি বছর বাড়ছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীর সংখ্যাও। তবে এই পরিসংখ্যানগত অগ্রগতির আড়ালে একটি মৌলিক প্রশ্ন ক্রমেই সামনে আসছে-আমাদের উচ্চশিক্ষা কি কেবল ডিগ্রি প্রদানেই সীমাবদ্ধ, নাকি তা দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে সক্ষম হচ্ছে? BBS-এর ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, স্নাতক বা উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৩.৫%। পাশাপাশি, প্রায় ৯ লাখ গ্র্যাজুয়েট চাকরি চাইছেন,তবু তাদের অনেকেই নিয়োগ পাচ্ছেন না। ২০২৫ সালের রিপোর্ট বলছে, এক‑মত গ্র্যাজুয়েটদের এক‑তৃতীয়াংশ দুই বছরেও চাকরি পায়নি।এই তথ্য প্রমাণ করে, শুধু ডিগ্রি বা সনদই নয়; দক্ষতা, ফিল্ড‑রিলেভ্যান্ট…

Read More

পরপর কয়েকটি দূর্ঘটনায় মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি ব্যবহারকারী লাখো যাত্রী কিছুটা আতংক নিয়ে ভ্রমণ করছেন। জানা যায়, প্রতিদিন প্রায় সাড়ে ৫ লাখ মানুষ এই বাহনটি ব্যবহার করছেন। উত্তরা থেকে মতিঝিল আসা যাওয়ায় শহরের গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্ট যুক্ত এই পরিসেবা। মেট্রোরেল রাজধানীবাসীর চলাচলে যে সাচ্ছন্দ্য এনেছে তাকে বলা যায় আশীর্বাদ। ৩ দফায় কিছু সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ হলে ভোগান্তির দুর্বিষহ চিত্রটি দেখা গেছে। ২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩০ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সৌভাগ্যক্রমে ঐ ঘটনায় কেউ হতাহত হননি। ঐ দিনের ঘটনায় ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। সম্প্রতি ২৬…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী- যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাও। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ হওয়া ওসমান হাদির স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, আজকে এই যে শহীদ ওসমান হাদি শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন। ঢাকা-৮ আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত…

Read More

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এর আগে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিলো। তবে শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এখন জার্মানভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে। কূটনৈতিক সূত্রে বিষয়টি জানা গেছে। জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট-এ জেট জিএমবিএইচ এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে। আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা…

Read More

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে…

Read More