বাহ্যিক চাকচিক্য আর শীতাতপ নিয়ন্ত্রিত আরামের চাদরে মোড়ানো দূরপাল্লার স্লিপার বাসগুলো এখন রূপ নিয়েছে জীবন্ত কফিনে। কাগজে-কলমে নামমাত্র রেজিস্ট্রেশন নম্বর থাকলেও এর অন্তরালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক অনিয়মের জাল। কোনো ধরনের সরকারি অনুমোদন বা প্রকৌশলগত ছাড়পত্র ছাড়াই দেশের পরিবহন সেক্টরে দাপিয়ে বেড়াচ্ছে শত শত ভ্রাম্যমাণ মৃত্যুফাঁদ। গত শুক্রবারের ভোরে সিলেট ও বগুড়ার মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক দুটি রক্তক্ষয়ী দুর্ঘটনা এই অব্যবস্থাপনারই ভয়ংকর পরিণতি। বিশেষ করে সিলেটের ওসমানীনগরে দুটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে ৯টি তাজা প্রাণ, আহত হয়েছেন আরও ২৪ জন। অতিরিক্ত যাত্রী বহন এবং ভারসাম্যহীন কাঠামোর কারণে এই বাসগুলো চালকদের চোখের পলকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সড়ক সুরক্ষায় নিয়োজিত…
Author: নিউজ ডেস্ক
রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে তিন দশক আগে যে পূর্বাচল নতুন শহর প্রকল্পের স্বপ্ন দেখা হয়েছিল, তা আজও মুখ থুবড়ে পড়ে আছে। দীর্ঘ ৩১ বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় সেখানে স্থায়ীভাবে বসবাসের সাহস পাচ্ছেন না প্লট মালিকরা। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত প্রায় ২১ হাজার প্লট বরাদ্দ ও হস্তান্তর করা হলেও সেখানে বাড়ি বা স্থায়ী অবকাঠামো গড়ে উঠেছে মাত্র তিন শতাধিক। ৬ হাজার ১৫০ একর জমির ওপর ১৯৯৫ সালে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে হাতে নেওয়া এই মেগা প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের মধ্যে। কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক উদাসীনতার কারণে প্রকল্পটি…
নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে মহাবিপদে পড়েছে আমাদের ঐতিহ্যবাহী প্যাডেল রিকশা। যান্ত্রিক এই বাহনগুলোর আগ্রাসনে একদিকে যেমন হারাতে বসেছে শতবর্ষী রিকশা সংস্কৃতি, অন্যদিকে চরম রূপ নিয়েছে সড়ক দুর্ঘটনা ও অবৈধ বিদ্যুৎ চুরির মতো অপরাধ। বিশ্বস্বীকৃত ‘রিকশা আর্ট’ আজ বিলুপ্তির মুখোমুখি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনই সঠিক ও কঠোর নীতিমালা প্রণয়ন করা না হলে এই বহুমুখী সংকট ভয়াবহ রূপ ধারণ করবে। তেজগাঁওয়ের একসময়ের প্রভাবশালী গ্যারেজ মালিক মো. মঞ্জুর এখন নিঃস্ব। শতাধিক প্যাডেল রিকশার মালিক থেকে আজ তিনি কর্মহীন। চালকসংকট এবং যাত্রী খরায় গ্যারেজটি প্রায় অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। আর্তনাদ করে মো. মঞ্জুর বলেন, ‘এই…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে তিনি এখনো…
গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও প্রচার কার্যক্রম আরো জোরদার করতে জেলা তথ্য অফিসারদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুনির্দিষ্ট প্রচার সূচি তৈরি করে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এতে একদিকে সরকারি অর্থের সাশ্রয় হবে, অন্যদিকে সমন্বিত উদ্যোগে কার্যকর ও ফলপ্রসূ প্রচার নিশ্চিত করা সম্ভব হবে। সোমবার (২২ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জেলা তথ্য অফিসারদের সঙ্গে আয়োজিত…
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে ৪টি আসনে সমঝোতা করেছে বিএনপি। এই সমঝোতার ফলে নির্ধারিত ৪টি আসনে বিএনপি নিজস্ব প্রার্থী না দিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের সমর্থন দেবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে নুর হোসেন কাসেমী, সিলেট-৫ আসনে ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী…
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সরকারের মূল লক্ষ্য হলো গণভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে পরিবর্তনের ধারাটি সত্যিকার অর্থেই সূচিত হয়।” তিনি বলেন, “এবারের গণভোট কেবল কোনো আনুষ্ঠানিক আয়োজনমাত্র নয়; এটি একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে দেশ কীভাবে পরিচালিত হবে এবং ক্ষমতার ভারসাম্য কীভাবে বজায় থাকবে— সে বিষয়ে পরিবর্তনের পথ তৈরি হবে। এ লক্ষ্যেই সরকার দেশব্যাপী ব্যাপক উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।” সোমবার (ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এদিকে ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন…
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় গড়ে ওঠা লাখ লাখ ভবনের অনুমোদিত কোনো নকশা নেই। এগুলো নকশাবিহীন এবং অবৈধ— বিষয়টি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের জানা থাকলেও এগুলো অপসারণ করা বা কঠোর কোনো পদক্ষেপে যেতে পারেনি রাজউক। তবে, শেষ পর্যন্ত এসব স্থাপনা ও ভবনের বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে সংস্থাটি। সেই নীতিমালায় প্রস্তাব ও সুপারিশ করা হয়েছে যে, যেসব ভবন ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে, রাজউকের মাস্টারপ্ল্যানের ব্যত্যয় না ঘটিয়ে এবং ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে গড়ে উঠেছে, সেগুলোকে বৈধতা দেওয়া হবে। এক্ষেত্রে খসড়া নীতিমালার সুপারিশে বিদ্যমান নকশা অনুমোদন ফির তিন থেকে পাঁচ গুণ জরিমানা আরোপের প্রস্তাব করা হয়েছে। রাজধানী উন্নয়ন…
চলমান রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে নিম্নমুখী দেশের রপ্তানি বাজার। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্ববাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের সবচেয়ে সম্ভাবনাময় তৈরি পোশাক খাত। মূলত তৈরি পোশাক নির্ভর রপ্তানি খাতের বহুমুখীকরণে কেটে গেছে পাঁচ দশক। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের নতুন বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়াতে ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ীসহ সব পক্ষকেই উদ্যোগী হতে হবে। মার্কিন শুল্কনীতি, রপ্তানিতে চীন–ভারতের আগ্রাসী কৌশল, টানা তিন মাসের নেতিবাচক প্রবৃদ্ধি এবং গেল ১৪ মাসে ৩৫৩টি কারখানা বন্ধ—সবমিলিয়ে যখন রপ্তানি খাত নিম্নমুখী, তখন নতুন করে আলোচনায় রপ্তানির বহুমুখীকরণ বিষয়টি। প্রায় ছয় দশক ধরে দেশের রপ্তানি উন্নয়নে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। তাদের তথ্য বলছে, ২০২৩–২৪ অর্থবছরে সার্বিক রপ্তানি ৪৪…










