ডেসকো বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। সোমবার (১ ডিসেম্বর) আয়োজিত ডেসকোর পরিচালনা পর্ষদের ৫২০তম সভায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সদ্য বিদায়ী ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও মুহাম্মদ রফিকুল ইসলাম গত বছরের ৩০ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছিলেন। সভায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অব.), পরিচালনা পর্ষদের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Author: নিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগকবলিত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকার আগামী ৩ ডিসেম্বর (আবহাওয়া অনুকূল থাকলে) মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাবে। সোমবার (১ ডিসেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানযোগে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় সহায়তা পাঠানো হবে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এ উদ্দেশ্যে একযোগে কাজ করছে। উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় এ বন্যায় ২০ হাজারের অধিক…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। ৫ দিন আগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ইউএনওদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগের ৮ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় তিনজন নিয়োগ পেয়েছেন। এর আগে ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ আলাদা…
হাইওয়ে পুলিশের নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান। তিনি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন হাইওয়েতে ১৪০০ আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে। যার মাধ্যমে এখন থেকে শুধু গতি নয় বরং সড়কের প্রতিটি অনিয়ম ধরা পড়বে রিয়েল–টাইমে। এমনকি ওভারস্পিড থেকে শুরু করে যেকোনো সড়ক লঙ্ঘনের জরিমানা ডিজিটালি ফাইল করা হবে, আর সেই তথ্য সরাসরি গাড়ির মালিকের মোবাইলে পৌঁছে যাবে। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘টেকসই উন্নয়নে সড়ক নিরাপত্তা আইন : বাংলাদেশ পরিপ্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব তথ্য জানান। হাবিবুর রহমান বলেন, কয়েক…
ভূমিকম্পে সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও অপসারণে বিশেষ কমিটি গঠন করেছে। সোমবার (১ ডিসেম্বর) চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ইতোমধ্যে নগরের ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। এসব ভবন দ্রুত অপসারণ এবং আরও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের লক্ষ্যে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করেছে চসিক। চসিকের আইন কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে স্পেশাল ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য হিসেবে থাকবেন। কমিটি চিহ্নিত ভবনগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। সভায় তুলে…
মশা নিয়ন্ত্রণে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (১ ডিসেম্বর) দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। এসময় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, কীটতত্ত্ববিদ রাশেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। চসিক জানায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে তারা নিয়মিত ফগিং, লার্ভিসাইড ছিটানো, নালা–নর্দমা পরিষ্কার ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। নতুন প্রজন্মের আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু হওয়ায় মশার লার্ভা দমনে আরও কার্যকর ফল মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতা মিলেই গণঅভ্যুত্থান সফল করেছিল। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ছাত্রনেতাদের এখানে অবদান রয়েছে, তারা রাজপথে ছিলেন। অথচ অভ্যুত্থানের ফসল নেওয়ার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এটার ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলামোটরে দলটির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানো আরব আমিরাতে কারাবন্দি প্রবাসীদের মুক্তি উপলক্ষ্যে শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এনসিপি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কখনো বলিনি গণঅভ্যুত্থান এনসিপির। যদিও এমন অভিযোগ অনেকে করে থাকেন। কিন্তু যখন জুলাইয়ের শহীদ পরিবার, আহতদের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ আসে কিংবা এই কারাবন্দি প্রবাসীরা এতদিন…
সিসিইউতে পূর্বের মতোই খালেদা জিয়ার চিকিৎসা চলছে—কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি শুধু বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রীও নন। আজ সারা বাংলাদেশের সব মানুষ—পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক— সবাই তার জন্য দোয়া করছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে গোটা জাতি আজ এক বেদনাবিধুর অবস্থার মধ্যে রয়েছে। তিনি বলেন, বন্দি থাকা অবস্থায়…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যক্তি ও মন্ত্রিপাড়া কেন্দ্রিক রাজনীতি করে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাকিব। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মোহাম্মদ রাকিব লিখেছেন, ‘এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক। এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করতে আসছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো এনসিপি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রীক ও মন্ত্রীপাড়া কেন্দ্রীক রাজনীতি করতেছে। যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত।’ তিনি বলেন, ‘এনসিপির অনেক নেতা আর্থিক কেলেংকারীসহ নানা অপকর্ম…
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়র পর তারা গণমাধ্যমকে এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়মনো বাক্যে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপির…










