Author: নিউজ ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন যেকয়টি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে ৮ গুণ বেশি সংখ্যকের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে বড় পতন হয়েছে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৩২২টির দর। এই দরবৃদ্ধির তুলনায় দরপতনের সংখ্যা ৮ দশমিক ৪৭ গুণ বেশি। বাজারে অপরিবর্তিত ছিল ২৮টি সিকিউরিটিজের দর। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৮৮টি, ‘বি’ ক্যাটাগরির ৬১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৩টি…

Read More

বর্তমান সময়ের সেরা খেলোয়াড় কে জানতে চাইলেই সবার আগে আসবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। ত্রিশ পেরিয়েও তারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, গোলের পর গোল করছেন। কিন্তু এই দুই তারকাকে একটি জায়গায় পেছনে ফেলেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইন। ৩০ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়দের মধ্যে ক্লাব পর্যায়ে চলতি বছর সর্বোচ্চ গোল করার তালিকায় কেইন আছেন সবার উপরে। মেসি আর রোনালদো কোথায় আছেন, জেনে নেওয়া যাক। ১. হ্যারি কেইন- ৪৫ গোল হ্যারি কেইন তার জীবনের সেরা সময় কাটাচ্ছেন। ২০২৫ সাল তার জন্য স্মরণীয় হয়ে থাকবে নিশ্চিতভাবে। এই ফর্ম যদি ধরে রাখেন তিনি মৌসুমের শেষ পর্যন্ত, তাহলে তাকে আগামী বছরের ব্যালন…

Read More

গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য দেশ-বিদেশ হন্যে হয়ে ঘুরছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। দেশে আয়োজিত লিওনাইন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে তারা কেউ নর্ম পাননি। সেই খেলা শেষ করে আমেরিকার নর্থ ক্যারিলোনায় ছুটেছিলেন নর্মের জন্য। সেখান থেকে বিফল হয়ে ফিরতে হচ্ছে। মার্কিন যুক্তরাস্ট্রের নর্থ ক্যারিলোনার হিলটন চ্যারলোট ইউনির্ভাসিটির প্লেসে ইউএস মাস্টারস দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনূর্ধ্ব-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে ২য় পুরস্কার লাভ করেছেন। তিনি ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে সম্মিলিত তালিকায় ২৫১ জনের মধ্যে ৩৯তম হন। অনূর্ধ্ব-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে ২য় পুরস্কার হিসেবে তিনি তিনশত মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। একটি ক্যাটাগরিতে দ্বিতীয় হয়ে আর্থিক পুরস্কার পেলেও…

Read More

বিরাট কোহলি শতরান করে আউট হয়ে ফেরার সময় তাকে জড়িয়ে ধরেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু দু’জনের সম্পর্ক যে সেই ছবিটার মতো নয়, তার প্রমাণ পাওয়া গেল ম্যাচের পর। রাঁচীতে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে ফেরার পথে কোচের সঙ্গে দেখা হলেও কোনো কথা বলেননি কোহলি, এড়িয়ে গেছেন গম্ভীরকে। পরে দলের জয়ের উৎসবেও যোগ দেননি তিনি। রাঁচীতে ১৩৫ রানের ইনিংস খেলায় ম্যাচের সেরা হয়েছেন কোহলি। সেই পুরস্কার নিয়ে তিনি সাজঘরে ফেরার সময় পথেই দাঁড়িয়ে ছিলেন গম্ভীর। কোহলি পকেট থেকে মোবাইল বের করে সে দিকে তাকাতে তাকাতে সাজঘরের ভিতরে ঢুকে যান। গম্ভীরের দিকে তাকাননি। গম্ভীর অবশ্য কোহলির দিকে তাকিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন, কোহলি এসে তার সঙ্গে…

Read More

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। গতকাল লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন। দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এমবাপে। এই সাফল্যের মুকুটে মধ্যে এবার আরও একটি পালক যুক্ত হলো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমবাপে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর পার করলেন। পর্তুগিজ সুপারস্টার নয় মৌসুমে এটি পূরণ করেছেন পাঁচবার। রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে চার গোল করার কৃতিত্ব অর্জন করার চারদিন পর গতকাল আরও এক রেকর্ডের সঙ্গী হলেন এমবাপে। গত…

Read More

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। যেকোনো অনুষ্ঠানে, যেকোনো জায়গায় দুজনের উপস্থিতিই যেন ভালোবাসায় পরিপূর্ণ আর সেই ভালোবাসার প্রকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো রাখঢাক করেন না তারা। কখনও দীপিকার সিনেমা নিয়ে মুখ খোলেন রণবীর, আবার কখনও বা স্বামীর নতুন লুকে মুগ্ধতা প্রকাশ করেন দীপিকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে বলিউডের ‘মস্তানি’র মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বি-টাউনে। স্বামী রণবীর সিংয়ের নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি…

Read More

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার (২৪ নভেম্বর) মারা গেছেন। বর্ষীয়ান এই তারকার প্রয়াণে চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। তবে, অভিনেতার অনুরাগীদের একাংশ দেওল পরিবারের ওপর চরম অসন্তুষ্ট প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানানোর সুযোগ পাননি তারা। পরিবার কেন শেষকৃত্যকে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রাখল এ নিয়ে বেশ আলোচনা হচ্ছিল নেটিজেনদের মাঝে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন হেমা মালিনী। আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হেমা এই নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রেয়ামি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেন। এই নোটে তিনি ধর্মেন্দ্রর মৃত্যুর পর হেমা মালিনীর সঙ্গে তার সাক্ষাতের…

Read More

হঠাৎই নতুন রূপে ধরা দিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। দর্শকদের মাঝে এই লুক রীতিমতো সৃষ্টি করেছে নানা কৌতূহলও! সম্প্রতি এই দুই তারকাকে সামাজিক মাধ্যমে রাজকীয় সাজপোশাকে দেখা গেছে। তাদের পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী পোশাক, যা দেখে ভক্তদের মনে হয়েছে যেন সম্রাট-সম্রাজ্ঞী! গত রোববার পারসা ইভানা তার ভেরিফায়েড পেজে এই ছবিটি শেয়ার করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের কৌতূহলী মন্তব্য উপচে পড়ছে। বিশেষ করে অনেকেই যুগল হিসেবে তাদের এই রসায়নের প্রশংসা করেছেন। তবে জানা গেছে, কোনো নতুন নাটক বা ওয়েব ফিল্মের জন্য নয়, বরং খুব শীঘ্রই পলাশ ও ইভানাকে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে।…

Read More

দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু- এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। তাতে বলা হচ্ছে, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোনো কোনো গণমাধ্যম। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামান্থার। ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। ভক্তরাও চাইছিলেন, তিনি যেন দ্রুত এই কঠিন সময় কাটিয়ে…

Read More

লিভারে সমস্যা হলে শরীরে তার লক্ষণ ফুটে ওঠে। ত্বকের বিভিন্ন লক্ষণ প্রকাশ আসলে বিভিন্ন ধরনের এবং অন্তর্নিহিত প্যাথলজির জন্য সতর্কতা সংকেত হিসেবে কাজ করে। শুরুতেই শনাক্ত করা গেলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় এবং সময়মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। লিভারের রোগের সঙ্গে সম্পর্কিত ত্বকের পরিবর্তন খেয়াল করলেই বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এমন ৪টি লক্ষণ সম্পর্কে- জন্ডিস (ত্বক এবং চোখ হলুদ হওয়া) কারও লিভারের রোগের সবচেয়ে স্বীকৃত লক্ষণের মধ্যে একটি হলো জন্ডিসের সূত্রপাত। এটি এমন অবস্থা যেখানে ত্বক এবং চোখের সাদা অংশ উভয়ই হলুদ হয়ে যায়। লিভার বিলিরুবিনকে কার্যকরভাবে প্রক্রিয়া করতে পারে না, যা লোহিত রক্তকণিকার ভাঙন। তখন বিলিরুবিন শরীরে জমা…

Read More