দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা জানান। তিনি বলেন, আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই তারা চিকিৎসা করছেন। আল্লাহতালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহতালা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন অসুস্থ হয়ে আমাদের মধ্যে আসেন। গত ১৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার…
Author: নিউজ ডেস্ক
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠন ভূমিকা রাখতে পারবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান, যিনি তার নিজের যোগ্যতা বলে…
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন, দুর্ঘটনায়…
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজার এলাকার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে জেলেদের জালে অজ্ঞাত শিশুটির মরদেহ উঠে আসে। স্থানীয়রা জানান, জেলেরা জাল টানার সময় হঠাৎ জালের সঙ্গে শিশুর নিথর দেহ ভেসে উঠতে দেখে চিৎকার করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে সলঙ্গা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন ও…
নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন আজিজ খান নামে এক রোহিঙ্গা যুবক। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার পরিচয় গরমিল ধরা পড়লে অফিসের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। তিনি নিজেকে হাফেজ পরিচয় দিয়ে ‘আব্দুল আজিজ’ নাম ব্যবহার করেন। বয়স দেখানো হয় ২৫ বছর, জন্ম তারিখ ২০০০ সালের ১০ জানুয়ারি। বাবার নাম হাজী নজিবুল্লাহ এবং মায়ের নাম শুকরা বেগম উল্লেখ করেন তিনি। কিন্তু বায়োমেট্রিক স্ক্যানেই বদলে যায় পুরো চিত্র। তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি রোহিঙ্গা শরণার্থী আজিজ খান। রোহিঙ্গা…
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম সাবিনা ইয়াসমিন (৪২)। তিনি কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানের মা ছিলেন এবং উল্লাপাড়ার আঁচলগাঁতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা ইয়াসমিন তার ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন। গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির মাটিবাহী ড্রাম ট্রাকটি অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে…
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপে পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। তবে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওয়ার্কশপের মালিক জিতু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রগঞ্জ বাজারে দোকানঘর ভাড়া নিয়ে জিতু দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ ব্যবসা করে আসছিল। কিন্তু আড়ালে সে দেশীয় এলজিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত। গোপন সংবাদের…
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, বার বার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন- আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি। পিছে নেওয়ার ষড়যন্ত্র করছি। কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। দেশকে রক্ষার জন্য, মানবতা, কল্যাণ, মুক্তির জন্য আমরা যে ৫ দফার দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই ৫ দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশের আপামর জনতা রাজপথে চলে এসেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি…
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল ৪ বোন ও ১ ভাইয়ের। এ কারণে একমাত্র ছেলের কাছে আশ্রয় পায়নি বাবা তসলিম উদ্দীন (৭০)। বৃদ্ধ বয়সে তিনি ছিলেন মেয়ের বাড়িতে। সেখানে মারা যাওয়ার পর মরদেহ নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে আসা হলে গ্রহণ করেননি ছেলে। অনুমতি না মেলায় কবর খুঁড়তে পারেনি আত্মীয়-স্বজনরা। অবশেষে ২৩ ঘণ্টা পর সোমবার বিকেল ৪টায় স্থানীয়দের উদ্যোগ ও থানা পুলিশের সহায়তায় দাফন হয়েছে মরদেহ। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তবে সম্পত্তির কারণে বাবার মরদেহ একা ফেলে রাখা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এমনি এক ঘটনা ঘটেছে বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলার দুওসুও ইউনিয়নের পশ্চিম সরলিয়া গ্রামে।…
মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়। এ সময় দোয়েল ব্রিকস ও রিপন ব্রিকসের চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ট্রাক্টর দিয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়। জরিমানা করে ভাটা বন্ধ করার সম্ভব…










