Author: নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট। তিনি জামায়াতের নির্বাচন প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে এই সাক্ষাৎ করেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেমস এ. স্টুয়ার্ট এর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ। সাক্ষাৎকালে মার্কিন রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রস্তুতি, রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন…

Read More

কুড়িগ্রামে বীর প্রতীক তারামন বিবির ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ যোহর কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকার তার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আরাজী পলাশবাড়ী দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ। অপরদিকে রাজিবপুর তার কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করা হয়েছে। ‎মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ‘বীর প্রতীক’ খেতাব দেওয়া হলেও দীর্ঘ ২৫ বছর তিনি জানতেই পারেননি এই…

Read More

১ লাখ ২০ হাজারেরও বেশি ক্যামেরা হ্যাক করে যৌন হয়রানিমূলক ভিডিও তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া। বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত ক্যামেরা হ্যাক করে বিদেশি ওয়েবসাইটের জন্য ভিডিও তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার দক্ষিণ কোরিয়ার পুলিশ বলেছে, অভিযুক্তরা ক্যামেরার ইন্টারনেট প্রোটোকল (আইপি) দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাক করেছিল। তুলনামূলক দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা ক্যামেরাই ছিল তাদের মূল লক্ষ্য। পরে এসব ক্যামেরার ধারণ করা বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের গোপন ভিডিও চুরি করতেন হ্যাকাররা। সিসিটিভির তুলনায় সস্তা বিকল্প আইপি ক্যামেরা দক্ষিণ কোরিয়ায় ‘হোম ক্যামেরা’ নামেও পরিচিত। বাসার ইন্টারনেট সংযোগের সঙ্গে যুক্ত থাকে এসব ক্যামেরা; যা সাধারণত বাসার নিরাপত্তা কিংবা শিশু…

Read More

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ১৩৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ১২৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৮২৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৮০ জন…

Read More

হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন। শুক্রবার ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ বলেন, “আমরা ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোনের নিষিদ্ধ করেছি। শিগগিরই হাই স্কুলেও (মোবাইল ফোন) নিষিদ্ধ করা হবে। এ ব্যাপারে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।” “আগামী বছরের শুরু থেকেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরে বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন।” কেন ফ্রান্সের সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, ভাষণে তারও ব্যাখ্যা দেয়েছেন ম্যাক্রোঁ। তিনি বলেছেন, “হাইস্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার পাশাপাশি সামাজিক মেলামেশার ধারণা অর্জন করে। ফ্রান্সের হাইস্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম ও শিক্ষা সংক্রান্ত…

Read More

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে বর্তমানে চরম বেকায়দায় আছে ইউক্রেন। এ যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি ইউক্রেনকে এই মর্মে শর্ত দিয়েছেন যে হয় মস্কোর সঙ্গে আপস করতে হবে কিয়েভকে, নয়তো ইউক্রেন যদি যুদ্ধ চালিয়ে যেতে চায়— তাহলে যাবতীয় মার্কিন সহয়াতা বন্ধ হয়ে যাবে। কিন্তু কী কারণে ইউক্রেনকে এমন কঠিন শর্ত দিয়েছেন, তার ব্যাখ্যা সম্প্রতি দিয়েছেন ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান-এর ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, “ইউক্রেনের কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। কিয়েভ কিছুতেই দুর্নীতি থামাতে পারছে না। ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য প্রধানভাবে দায়ী…

Read More

সিরিয়ার দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। যুক্তরাষ্টের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, “গত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। এ অভিযানে ১৩০টিরও বেশি মর্টার ও রকেট এবং অজস্র অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন এবং বোম তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।” সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১৩ উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের। উত্থানের মাত্র এক বছরের মধ্যে দক্ষিণ সিরিয়া এবং ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে রাষ্ট্র স্থাপন করে কট্টরপন্থি এই ইসলামিগোষ্ঠী।…

Read More

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ব্যয় ৭৫৪ কোটি টাকা কমানো হয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ বাড়লেও ব্যয় কমানোর বিষয়টি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ট একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টা জানান, সভায় মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ…

Read More

সমস্যাগ্রস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ৩০ নভেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে অনুমোদন হয়েছে। ফলে অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের (লিকুইডেট) প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো— পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ বিষয় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫–এর আওতায়…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকায় ১৭টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। সোমবার (০১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা পাওয়া যাবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় বৈষম্য বিরোধী…

Read More